দিনাজপুরের বিরামপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শনের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে পৌরশহরের কলাবাগান এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে তিনটি হোটেলকে মোট দেড় হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া এক পানের দোকানকে ধূমপান ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শনের অভিযোগে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।
নাজিয়া নওরীন জানান, বিকেলে কয়েকটি খাবার ও পানের দোকানে অভিযান চালানো হয়। তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Source: জাগো নিউজ২৪






