
৭ নভেম্বর পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন যাত্রার দিন: চসিক প্রশাসক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ষোলশহর ২ নম্বর গেট এলাকায় বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
দেশের রাজনীতি, নির্বাচন, রাজনৈতিক দল ও সরকারের নীতিনির্ধারণের খবর ও বিশ্লেষণ।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ষোলশহর ২ নম্বর গেট এলাকায় বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এলিজা জামান।

সিউলে অনুষ্ঠেয় আইক্যাপের ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিতে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়া যাচ্ছে। ৪ থেকে ৭ নভেম্বরের এই সম্মেলনে ৩৯টি দেশের ৯২টি রাজনৈতিক দল অংশ নেবে।

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনে শক্তি প্রয়োগ বা ‘জুজুর ভয়’ দেখানো বন্ধ করে দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ শুরু হয়েছে। উদ্বোধনী সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মূল দাবি গণভোটের গণরায় বাস্তবায়ন করা।

সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর নির্যাতন, শিরশ্ছেদ ও নারী শ্রমিকদের ওপর যৌন নিপীড়ন বন্ধে কঠোর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, প্রয়োজনে শ্রমিক পাঠানো সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়টি বিবেচনা করতে হবে।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কেন্দ্র দখল, ভোট জালিয়াতি ও সংঘর্ষের অভিযোগ ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন। জামায়াত প্রার্থীর অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলনে তিনি ভোটারদের বিভ্রান্ত না করার আহ্বান জানান।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আইজিপির সাম্প্রতিক বক্তব্য সস্তা বাহবা ও ক্রেডিট নেওয়ার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, যা দেশের ক্ষতি করবে এবং সরকারকেও বিব্রত ও ভীত করবে। মঙ্গলবার নয়াপল্টনে যুবদলের মেডিকেল ক্যাম্প উদ্বোধনে তিনি এসব কথা বলেন।

সরকারের অনুমতি পেলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করার মন্তব্য নিয়ে পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের কড়া সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি); দলটির দাবি, তাঁকে অবিলম্বে অপসারণ করতে হবে।

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, র্যালি, সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভাসহ একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়া, চাঁদাবাজি ও সিন্ডিকেটের কারণে কৃষকদের সংকট বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

ক্রসফায়ার নিয়ে পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকিরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাঁর বিষয়ে সরকারি পদক্ষেপের আশা প্রকাশ করেছেন জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের।

পুলিশের কাজ অপরাধীদের গ্রেপ্তার করা, বিচার করা নয়—মন্তব্য করে সাদিক কায়েম বলেছেন, বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি ফেরানোর যেকোনো উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নেবেন তিনি।

২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বুধবার বিকেল ৪টায় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াত।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক পদে ডা. শাহাদাত হোসেনের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে নগর এনসিপি। সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আন্দোলনের কথা জানিয়েছেন নেতারা।

ফেসবুক পোস্টে এনসিপির নেতাদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের বিরুদ্ধেও একাধিক অভিযোগ করেছেন তিনি।

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্দোলন থেকে নির্বাচন ও সরকারে অংশ নেওয়ার পথচলা তুলে ধরেছে গণঅধিকার পরিষদ। আগামী ৩০ অক্টোবর ঢাকায় বড় শোভাযাত্রার পরিকল্পনা রয়েছে দলটির।

প্রবাসী সংগঠনের কার্যক্রম দেখভালে ডায়াস্পোরা বিষয়ক উপকমিটি করেছে এনসিপি। আসিফ মাহমুদ ও মনিরা শারমিনের নেতৃত্বাধীন এ কমিটিতে সাংগঠনিক ও প্রবাসী কল্যাণের দায়িত্বও বণ্টন করা হয়েছে।

গৌতম বুদ্ধের বাণীকে সর্বজনীন উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেছেন, আত্মশুদ্ধি ও নিজের ভুল স্বীকারের চর্চা মানুষকে সঠিক পথে চলতে সহায়তা করতে পারে।

জাইমা রহমানের ৩১তম জন্মদিনে আলোচনায় এসেছে তার শিক্ষা, আইন পেশার অভিজ্ঞতা, জাতিসংঘে দায়িত্ব ও সামাজিক কাজে সম্পৃক্ততা। বগুড়ায় আয়োজন করা হয়েছে স্বাস্থ্যসেবা ও শিক্ষার্থী সহায়তা কর্মসূচি।

২৬ অক্টোবর সকালে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করবে গণঅধিকার পরিষদ। এ উপলক্ষে ৩০ অক্টোবর ঢাকায় র্যালি আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।

সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে নবম বৈঠকে বসেছে সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটি; বিরোধী দলের সংসদ সদস্যরা এখনো কোনো বৈঠকে যোগ দেননি।

কোনো কাউন্সিল ছাড়াই এনসিপির নতুন কমিটি হয়েছে এবং তাতে জামায়াতের অনুমোদন ছিল বলে ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে ৩০ অক্টোবর দুপুর ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণবিক্ষোভ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

জাতীয় নির্বাচনে পাওয়া ভোট রক্ষা করতে না পারার আক্ষেপ জানিয়ে সিটি নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে রুকনদের আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে মুখ্য সমন্বয়ক ও মুখপাত্রসহ সাতটি পদ বিলুপ্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি); নতুন করে যুক্ত হয়েছে ৩২টি সম্পাদকীয় পদ।

বিরোধী দল চকলেট পাচ্ছে বলে স্বীকার করায় তাদের মূল্যায়নের প্রমাণ মিলছে বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিরোধী দলকে লংমার্চ ছেড়ে সংসদে আসার আহ্বান জানান তিনি।

মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্যসচিব রেখে ১০ পৃষ্ঠার পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বেড়ে যাওয়া দূরত্ব কমাতে নভেম্বর বা ডিসেম্বরে সংলাপে বসতে পারেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বলছে দলীয় সূত্র।