
শুটিং সেটের ঘটনায় তানজিন তিশা-সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত
অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সিদ্ধান্তের পর লাইভে এসে নিজের অবস্থান জানালেন তানজিন তিশা; সালিশ বৈঠকের নির্দেশনা ও ‘শাড়ি-কাণ্ড’ নিয়ে মুখ খুলেছেন তিনি।
বিভিন্ন বিষয়ের খবর, ফিচার ও বিশেষ প্রতিবেদন।

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সিদ্ধান্তের পর লাইভে এসে নিজের অবস্থান জানালেন তানজিন তিশা; সালিশ বৈঠকের নির্দেশনা ও ‘শাড়ি-কাণ্ড’ নিয়ে মুখ খুলেছেন তিনি।

আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আশনা হাবিব ভাবনার অভিনীত সিনেমা ‘যাপিত জীবন’। দ্বিতীয় পোস্টার প্রকাশের খবর দিয়ে দর্শকদের প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখার আহ্বান জানালেন অভিনেত্রী।

৮৪ বছর বয়সেও কাজের ব্যস্ততা ধরে রাখা অমিতাভ বচ্চন নিজের ব্লগে জানালেন, বয়স ও চাপের কারণে ঘুমের সমস্যায় ভুগছেন এবং শারীরচর্চায়ও ছেদ পড়েছে।

শঙ্খ দাশগুপ্তর পরিচালনায় ‘আবার দেখা হলো’ সিনেমায় ফের জুটি হতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি; এতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সিয়াম, পাশে থাকবেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহও।

‘৪২০’ ও ‘৮৪০’-এর ধারাবাহিকতায় ‘১৬৮০’ নির্মাণের ইঙ্গিত দিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। মোশাররফ করিমের সঙ্গে একটি ছবি প্রকাশ করে রহস্যরেখে তিনি লেখেন, ‘৪২০ হইছে। ৮৪০ও ডান। টাইম ফর ১৬৮০?’

টেলিভিশনের তারকাড্ডায় অংশ নিয়ে বিয়ে, ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ ও নেতিবাচক মানুষ এড়িয়ে চলার বিষয়ে নিজের অবস্থান জানালেন অভিনেত্রী কুসুম শিকদার।

২৬তম আইফা অ্যাওয়ার্ডসে ‘ধুরন্ধর’ জিতেছে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিনেতাসহ মোট ১২টি পুরস্কার। সেরা অভিনেত্রী হয়েছেন আনীত পাড্ডা।

ইতালির ক্যাপ্রি দ্বীপের মন্টে সোলারো চূড়ায় হাইকিং করতে গিয়ে রিল বানানোর অজুহাতে সমীক্ষা শেঠিকে বিয়ের প্রস্তাব দেন অভিনেতা আয়ুষ্মান শেঠি। পরে আংটি বদলের মধ্য দিয়ে নতুন অধ্যায় শুরু করেন তাঁরা।

মাতৃত্বের পর নারীদের ‘বাউন্স ব্যাক’ বা দ্রুত আগের চেহারায় ফেরার সামাজিক প্রত্যাশার বিরুদ্ধে সরব হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বলছেন, প্রতিটি নারীর মাতৃত্বের অভিজ্ঞতা আলাদা।

৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবে মারাঠি থ্রিলার ‘গোন্ধল’; সন্তোষ দাভাখারের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবিটির ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে অস্কার প্রচার নতুন ধাপে।

ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’র স্রষ্টা, প্রযোজক ও পরিচালক বিপি সিং ৭৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর শেষকৃত্য আগামী ২৮ অক্টোবরে হওয়ার কথা রয়েছে।

অভিনেতা তৌসিফ মাহবুবের জন্মদিনে আবেগঘন পোস্ট দিয়ে তাঁর দায়িত্বশীলতা ও সহযোগিতার কথা তুলে ধরেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। জানিয়েছেন, শুটিংয়ের অনুমতি থেকে শুরু করে বিপদে পাশে দাঁড়ানো—সব ক্ষেত্রেই বন্ধুকে পাশে পেয়েছেন তিনি।

ক্যাজুয়াল পোশাকে জানালার পাশে কফির মগ হাতে নিজের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হাতে কফি, মনে শান্তি।’

রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ পার্ট ১ মুক্তির আগেই ব্লক বুকিংসহ ভারতীয় বক্স অফিসে ১১ কোটি ৮১ লাখ রুপি আয় করেছে। দশেরার দিন শুরু হওয়া অগ্রিম বুকিংয়ে প্রায় ২ লাখ ১৫ হাজার টিকিট বিক্রি হয়েছে।

অভিনয়ের ব্যস্ততা ছেড়ে নিঃসঙ্গ জীবনে অভিনেতা সমু চৌধুরী। রিল বানাতে গিয়ে ইউটিউবাররা তাঁকে আরও অসুস্থ করে তুলছেন বলে অভিযোগ করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু। তবে তাঁর চিকিৎসা ও পুনর্বাসনে উদ্যোগ নেওয়া হচ্ছে।

কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়ের বয়স ৪৮ পেরিয়েছে, বিয়েও করেননি। তবু ভবিষ্যতে মা হতে চান তিনি—সেই ভাবনা থেকেই আগেভাগে ডিম্বাণু সংরক্ষণ করিয়েছেন। সম্প্রতি এক পডকাস্টে বিয়ে ও মাতৃত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১–২১ নভেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় সাংস্কৃতিক উৎসব করছে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড; সমাপনী দিনে থাকছে ফরাসি ও বাংলা অপেরার ফিউশন।

শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ দিয়ে চলচ্চিত্রে অভিষেকের জন্য কলকাতার একটি ছবি ছেড়েছিলেন তানজিন তিশা। এখনো ৯ দিনের শুটিং বাকি থাকায় ডিসেম্বরে ছবিটির মুক্তি নিয়ে সংশয় তৈরি হয়েছে।

শিউলি ফুলের সাজে জন্মদিন উদ্যাপন করেছেন চিত্রনায়িকা পরীমনি। অনুষ্ঠানে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান সাংবাদিক মুন্নী সাহা, পরে ফেসবুকেও লেখেন স্নেহের বার্তা।

ঢাকায় একটি ফ্যাশন প্রদর্শনীর বিশেষ অতিথি হচ্ছেন পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস খান। সঙ্গে আসবেন তাঁর মা ফারহানা সোহেল; প্রদর্শনীতে থাকবে তাঁর নকশা করা পোশাকও।