
মুনাফার আগে ঝুঁকি ও কর বুঝে বন্ডে বিনিয়োগ করুন
এফডিআর ও সঞ্চয়পত্রের পাশাপাশি বন্ড এখন বিনিয়োগকারীদের আকর্ষণের কেন্দ্রে; তবে মুনাফার হার, কর, ঝুঁকি ও মেয়াদপূর্তির আগে টাকা তোলার সুযোগ যাচাই না করে বিনিয়োগে নামলে লোকসানের ঝুঁকি রয়েছে।
বাজেট, ব্যাংক, শেয়ারবাজার, বাণিজ্য, মূল্যস্ফীতি ও দেশের অর্থনীতির খবর।

এফডিআর ও সঞ্চয়পত্রের পাশাপাশি বন্ড এখন বিনিয়োগকারীদের আকর্ষণের কেন্দ্রে; তবে মুনাফার হার, কর, ঝুঁকি ও মেয়াদপূর্তির আগে টাকা তোলার সুযোগ যাচাই না করে বিনিয়োগে নামলে লোকসানের ঝুঁকি রয়েছে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার অনুমতি পাননি রিহ্যাব পরিচালক মো. মঞ্জুরুল ফরহাদ ফিলিপ; চেম্বার জজ আদালতের এ রায়ে হাইকোর্টের আদেশই বহাল থাকছে, ফলে সভা-সেমিনার, এজিএম ও আবাসন মেলা আয়োজনে বাধা নেই বর্তমান পরিচালনা পর্ষদের।

বাংলাদেশ এআই বিজনেস সামিট-২০২৬-এর সেমিনারে বক্তারা বলেছেন, গ্রাহকসেবা থেকে বিক্রি, কর ব্যবস্থাপনা ও নিয়োগ—বিভিন্ন ক্ষেত্রে এআই এজেন্ট ব্যবহারে প্রতিষ্ঠানের কাজ দ্রুত হচ্ছে এবং কর্মীদের ওপর চাপ কমছে।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্কের ৩০ বছর পূর্তিতে আজ ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬; অ্যামচ্যামের আয়োজনে ৪৩ প্রতিষ্ঠানের জন্য থাকছে ৬৩টি বুথ।

নিরাপত্তা ঝুঁকি ও ভারত থেকে সার্ভারে তথ্য প্রবেশাধিকারের অভিযোগে অনলাইন পেমেন্ট গেটওয়ে ডিজিই-পে’র সঙ্গে জাতীয় পেমেন্ট সুইচের সংযোগ বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ ব্যাংক; তদন্তের ভিত্তিতে লাইসেন্স নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

লাইসেন্সধারী মানি চেঞ্জারদের জন্য বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল অ্যাকাউন্ট খোলার সুযোগ দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ হিসাবে নির্ধারিত জমার সীমা ছাড়াই বিদেশি মুদ্রা রাখা যাবে, তবে ব্যবসার লেনদেনের সঙ্গে সামঞ্জস্য ও নথিপত্র রাখতে হবে।

অনিবাসী বিনিয়োগকারীদের অনুকূলে অগ্রাধিকার শেয়ার ইস্যু, সাধারণ শেয়ারে রূপান্তর, শেয়ার পরিশোধ এবং লভ্যাংশ বিদেশে পাঠানোর প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়ে পৃথক সার্কুলার জারি করা হয়েছে।

নবীন সহকারী কর কমিশনারদের উদ্দেশে এনবিআর চেয়ারম্যান বলেন, লক্ষ্যমাত্রা অর্জনে শতভাগ সততা, পেশাদারত্ব ও সেবামুখী মানসিকতা নিয়ে কাজ করতে হবে।

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনে ঘরবাড়ি ও জীবিকা হারানো ৩৫৮টি পরিবারের ওপর গবেষণায় দেখা গেছে, ৭৪ দশমিক ৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় এবং ৯০ দশমিক ৮ শতাংশের ঘরে কোনো খাবার মজুত নেই। পাশাপাশি নিরাপদ পানি, আবাসন, চিকিৎসা ও শিক্ষায়ও চরম অনিশ্চয়তা।

অভ্যন্তরীণ বাজারে চাপ থাকলেও চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডির বিক্রি টানা ষষ্ঠ মাসে বেড়েছে; রপ্তানিতে প্রবৃদ্ধি ১০২ দশমিক ৮ শতাংশ। শাওমিও অক্টোবরে ৫০ হাজারের বেশি গাড়ি সরবরাহ করেছে।

চামড়া, নন-লেদার, তৈরি পোশাক ও জাহাজ নির্মাণ খাতে তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ইস্তাম্বুলে তুরস্কের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক কমানোর সহযোগতাও চেয়েছেন।

তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষ ও সহিংসতা না থামলে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দিতে বাধ্য হতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন পোশাক মালিকেরা। বিজিএমইএ সভাপতি বলেছেন, পরিস্থিতির উন্নতি না হলে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনা ও রাজস্ব আহরণ জোরদারে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মপরিকল্পনা বাস্তবায়ন দল পুনর্গঠন করেছে অর্থ বিভাগ; কাজী লতিফুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের এ দল ২০২৬ সালের ২৪ আগস্ট থেকে কার্যকর বলে গণ্য হবে।

তৈরি পোশাক শিল্প খাতের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি এবং একজন নিরপেক্ষ সদস্য নিয়ে বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়েছে।

জাতিসংঘের সিদ্ধান্তে ২০২৯ সাল পর্যন্ত এলডিসি সুবিধা বহাল থাকছে বাংলাদেশের জন্য; এই সময়কে কঠিন সংস্কার পিছিয়ে দেওয়ার অজুহাত না বানিয়ে উৎপাদনশীলতা, রপ্তানি বহুমুখীকরণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ার সুযোগ হিসেবে নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ জাহিদ হোসেন।

২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) লক্ষ্যমাত্রার চেয়ে ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা কম राजস্ব আদায় করেছে এনবিআর; সবচেয়ে বড় ঘাটতি ভ্যাটে, কারণ হিসেবে ত্রৈমাসিক রিটার্ন ব্যবস্থাকে দায়ী করছেন কর্মকর্তারা।

সঞ্চয়পত্রে বিনিয়োগ ও মুনাফার তথ্য আয়কর রিটার্নে সঠিকভাবে না দিলে উৎসে কাটা করের সমন্বয় ও কর রেয়াতের সুবিধা নাও মিলতে পারে। ২০২৬-২৭ করবর্ষে ই-রিটার্নে কোন অংশে কী তথ্য দিতে হবে, আর কাদের সম্পদ বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক, তা জানালেন এনবিআরের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী।

দেশের ব্যাংকিং খাত চরম দুর্বল ও ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। বিআইবিএমের বার্ষিক ব্যাংকিং সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক প্রভাব ও অলিগার্কদের স্বার্থ রক্ষায় রাষ্ট্রের ভূমিকা না বদলালে অর্থনীতির সংকট আরও গভীর হবে।

চার দফায় কমার পর দেশের বাজারে ফের সোনার গহনার দাম বাড়াল বাজুস। ২২ ক্যারেটের এক ভরি গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা, বুধবার সকাল ১০টা থেকে কার্যকর।

নতুন বেতনকাঠামোর বেতন ও বকেয়া মেটাতে ব্যাংক খাত থেকে ঋণ বাড়িয়েছে সরকার। ১৪ দিন মেয়াদি বিশেষ ট্রেজারি বিলের নিলাম ডেকেছে বাংলাদেশ ব্যাংক, লক্ষ্য ৫ হাজার কোটি টাকা।

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো ও পরিবেশবান্ধব পর্যটনের বিকাশের লক্ষ্যে বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে তিনদিনব্যাপী ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। টোয়াবের আয়োজনে এ মেলায় ২০টিরও বেশি দেশের পর্যটন সংস্থা অংশ নেবে।

জীবনযাত্রার ব্যয়, পুষ্টি, স্বাস্থ্য ও সন্তানদের শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার।

পোশাকশিল্পে নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ প্রযুক্তির ব্যবহার বাড়লে কর্মঘণ্টা কমবে, দক্ষতা ও উৎপাদন বাড়বে এবং নতুন কর্মসংস্থান তৈরি হবে। তবে এ রূপান্তরে শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে; তিন দিনব্যাপী প্রথম দফার বৈঠকে ২০২৭ সালের মধ্যে চুক্তি চূড়ান্ত করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর সুশাসন জোরদার করতে পিএফএম অ্যাকশন প্ল্যানের আওতায় পাঁচ সদস্যের প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন টিম পুনর্গঠন করেছে অর্থ বিভাগ; প্রজ্ঞাপন অনুযায়ী কমিটি ৭ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর।

নির্ধারিত সময়ের পর আয়কর রিটার্ন জমা দিলে কত টাকা গুনতে হবে, আগের বছরের রিটার্ন কোথায় পাবেন আর প্রাপ্তিস্বীকারপত্র ডাউনলোড করবেন কীভাবে—এনবিআরের ই-রিটার্ন সিস্টেমে লগইন করলে এসব তথ্য মিলবে।

ঢাকায় এখনো গরম থাকলেও উত্তরাঞ্চলসহ কয়েকটি এলাকায় শীতের অনুভূতি শুরু হওয়ায় বঙ্গবাজারে আসছেন ঢাকার বাইরের খুচরা বিক্রেতারা। শীত যত বাড়বে, বিক্রিও তত বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের।

এনবিআরের কর্মকর্তাদের আচরণে দেশের ব্যবসায়ীরা বিমাতাসুলভ আচরণের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিপিএএমইএ’র সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন মতি। এনবিআরকে ব্যবসাবান্ধব হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

দেশের প্যাকেজিং ও অ্যাকসেসরিজ খাতের বিপুল সম্ভাবনা থাকলেও নীতিসহায়তা ও দক্ষ জনবলের অভাবে বিশ্ববাজারে প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না বলে জানিয়েছেন বিপিএএমইএ সভাপতি মো. শাহরিয়ার।

চারটি জোটের ৩৫টি শ্রমিক ফেডারেশন পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩৭ হাজার ১২৫ টাকা বা ৩০০ ডলার নির্ধারণ এবং ২০২৬–২০২৯ মেয়াদে নতুন মজুরি বোর্ডে প্রকৃত শ্রমিক প্রতিনিধি রাখার দাবি জানিয়েছে।