
কলকাতায় কিশোরীকে চুমু দেওয়ার অভিযোগে তরুণ, তাঁর বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ, গ্রেপ্তার ৩
কলকাতার বেহালায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ১৮ বছর বয়সী এক তরুণ, তাঁর বাবা ও তাঁর এক বন্ধুকে মারধর করে নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে। ঘটনায় কিশোরীর বাবা, মা ও এক আত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।


























