দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যেসব প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে কিংবা শিগগির শেষ হতে যাচ্ছে, কেবল সেসব কমিটির ক্ষেত্রেই এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সোমবার (২৩ নভেম্বর) এ বিষয়ে একটি চিঠি জারি করে। মঙ্গলবার (২৪ নভেম্বর) চিঠিটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

চিঠিতে বলা হয়েছে, যে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা হতে যাচ্ছে, সেই কমিটিগুলোর মেয়াদ উত্তীর্ণের তারিখ থেকে ছয় মাস বাড়ানো হলো।

এ ছাড়া বর্ধিত সময়ে অ্যাডহক কমিটির সভাপতিরা যথানিয়মে শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতার বিলে সই করবেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪