সাংগঠনিক কাজে গতি আনতে বগুড়ায় যুবদলের দুটি উপজেলা ও তিনটি পৌর কমিটি ভেঙে দেওয়া হয়েছে। জেলা সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সই করা বিজ্ঞপ্তিতে শুক্রবার (৭ আগস্ট) দুপুরে এ ঘোষণা আসে।
নন্দীগ্রাম ও কাহালুতে উপজেলা ও পৌর দুই কমিটিই ভাঙা হয়েছে, ধুনটে শুধু পৌর কমিটি। জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবির ভাষ্য, সিদ্ধান্তটি এরই মধ্যে কার্যকর হয়েছে।






