চট্টগ্রামে দলের সাংগঠনিক তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) রাতে নগরের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে সাংগঠনিক সভায় তিনি এ নির্দেশ দেন।
সভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
দলীয় সূত্র জানায়, সংগঠনকে আরও গোছানো ও শক্তিশালী করাসহ নানা বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারেক রহমান।






