রাষ্ট্রপতি নির্বাচনে ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছে ১১ দলীয় ঐক্যজোট। সাবেক মন্ত্রী অলি আহমদ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) আগারগাঁওয়ের ইসি কার্যালয়ে মনোনয়নপত্রটি দাখিল করা হয়; প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জামায়াত নেতৃত্বাধীন জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ। সঙ্গে ছিলেন শরিক দলগুলোর কয়েকজন নেতা।
আগে থেকে ঘোষিত সিদ্ধান্ত মেনে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ওই জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন অলি আহমদ।






