নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার কমিটি বিলুপ্ত করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। রোববার (১৬ আগস্ট) দলের অফিস সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, খাস কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে এবং দলীয় গঠনতন্ত্রের ৫১ ধারার ৫ উপধারা মেনে সভাপতির অনুমতি নিয়ে শাখা দুটির কমিটি ভেঙে দেওয়া হয়েছে। পরে এ দুই শাখায় নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে এতে উল্লেখ করা হয়।
তবে কী কারণে কমিটি দুটি বিলুপ্ত করা হলো, বিজ্ঞপ্তিতে তা বলা হয়নি। নতুন কমিটি কবে নাগাদ হবে, সে বিষয়েও কোনো সময়সীমা দেওয়া হয়নি।






