জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম শাখার অধীন মিরপুর ও শাহ আলী থানায় নতুন আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ খবর জানানো হয়।
মিরপুরে আহ্বায়ক অনিক রহমান ও সদস্যসচিব আকিল আহমেদ অনিক; শাহ আলীতে আহ্বায়ক সাব্বির হোসেন সজিব ও সদস্যসচিব তানজিব আলামিন আহনাফ।
কমিটি দুটির অনুমোদনপত্রে সই করেছেন মহানগর পশ্চিমের সভাপতি মো. রবিন খান এবং সাধারণ সম্পাদক আকরাম আহমেদ। দুই এলাকায় সাংগঠনিক কাজে গতি আনতেই এ উদ্যোগ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।






