দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে খেলাফত মজলিস। দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদের যৌথ বার্তায় তার সফলতা কামনা করেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু বার্তাটির কথা জানান। এতে উল্লেখ করা হয়, এদিন জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে সংসদ সদস্যদের সরাসরি ভোটে প্রবীণ এই রাজনীতিবিদ রাষ্ট্রপতি নির্বাচিত হন।

নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করে দুই নেতা প্রত্যাশা ব্যক্ত করেন, সাংবিধানিক আমানত তিনি দেশ ও জাতির স্বার্থে যথাযথভাবে রক্ষা করবেন।