আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ এবং এ নিয়ে কমিশনের সংবাদ সম্মেলন—দুটি নিয়েই প্রশ্ন তুলেছেন জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি দুদকের পরিসংখ্যানকে ‘হাস্যকর’ আখ্যা দেন।
সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে ওঠা অভিযোগের হিসাব নিয়ে ব্যঙ্গ করে তিনি লেখেন, ১৮৮ কর্মকর্তার বদলি বাণিজ্যে জনপ্রতি মাত্র ১ লাখ ৪৬ হাজার টাকা নেওয়ার কথা বলা হচ্ছে, তাও চারজন মিলে। বিএনপির প্রসঙ্গ টেনে এক ভিসির ৩ কোটি টাকার কথাও উল্লেখ করেন তিনি।
সরকারের প্রতি অনুরোধ জানিয়ে মনিরা শারমিন লেখেন, দুদক যাকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়েছে, সেই মুখপাত্র খুবই অনভিজ্ঞ ও আনস্মার্ট। তার দাবি, নার্ভাস হয়ে মুখপাত্র প্রাথমিক সত্যতা কথাটি বলে ফেলেন, পরে সাংবাদিকদের অনুরোধ করেন ভিডিও থেকে শব্দ দুটি বাদ দিয়ে প্রচার করতে।






