অন্তর্বর্তী সরকার ও জুলাই গণঅভ্যুত্থানকে যাঁরা প্রশ্নবিদ্ধ করতে চান, তাঁদের পুরো বক্তব্যই আওয়ামী লীগের বয়ান বলে মন্তব্য করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন; আয়োজক ছিল গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম।

তাঁর দাবি, দিল্লিতে বসে আওয়ামী লীগ কাজ চালাচ্ছে—ব্যাপারটা তেমন নয়; দলটি বরং জুলাইকে কাঠগড়ায় তুলতে চায়। কটাক্ষকারীদের তিনি মনে করিয়ে দেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক কোনো সরকার ছিল না।

তাঁর ভাষ্য, ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে প্রায় ৪০ জন ভিন্নমতাবলম্বী খুন হন; কাউকে বাসায় ডেকে জবাই করা হয়, বাউলদের চুলও কেটে দেওয়া হয়।

সংখ্যালঘুদের জন্য বাংলাদেশ এখনো সত্যিকারের নিরাপদ দেশ হয়ে ওঠেনি বলেও মনে করেন তিনি। গণভোট নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর সাধারণ শিক্ষার্থীদের ধারণা খুবই প্রখর বলেও জানান তিনি।