জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লংমার্চ কুমিল্লার দাউদকান্দি পেরিয়ে চট্টগ্রাম বিভাগে ঢুকেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় শাপলা চত্বরে সমাবেশের পর সোয়া ৮টার দিকে গাড়িবহর নিয়ে রওনা হন নেতাকর্মীরা।

বিকেল ৪টার মধ্যে বহরটির মিরসরাই পৌঁছানোর কথা। এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এএসএম সুজা উদ্দিন জানান, নেতারা চট্টগ্রামের বিভিন্ন স্থানে অবস্থান করছেন; সন্ধ্যা ৭টার মধ্যে লালদিঘীর ময়দানে লংমার্চ পৌঁছানোর আশা তাদের।

জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি-দুর্নীতি ও দলীয়করণ বন্ধসহ নানা দাবিতে এই লংমার্চ।