রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে অল্প সময়ের মধ্যে দুই দফা ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। পরে তাদের কয়েকজনকে কালো কাপড়ে মুখ বেঁধে সংসদ ভবন থেকে বেরিয়ে যেতে দেখা যায়।

ওই দিন ‘ট্রান্সফার অব প্রপার্টি (সংশোধন) বিল-২০২৬’ নিয়ে ভোটাভুটি চলার সময় বিরোধী সদস্যরা প্রথম দফায় অধিবেশন কক্ষ ছেড়ে যান, কিছুক্ষণ পর আবার ফিরে আসেন। এরপর মানবাধিকার কমিশন বিল আলোচনার জন্য উঠলে তারা দ্বিতীয়বার বেরিয়ে যান এবং ওই বিলের আলোচনায় অংশ নেননি।

বেরিয়ে যাওয়ার আগে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বিলটি দুর্বলভাবে সংসদে তোলা হয়েছে; তাই মানবাধিকার কমিশন আইনের আলোচনায় বিরোধী দল অংশ নেবে না। এরপর তিনি ঘোষণা দেন, ‘আমরা এখন ওয়াকআউট করছি।’