জাতীয় পার্টির মতো ‘পোষা বিরোধী দল’ এনসিপি হবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। বিএনপিকে এমন স্বপ্ন না দেখার পরামর্শও দেন তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে দলের সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় সারজিস প্রধান অতিথি ছিলেন। বক্তব্যে তিনি বলেন, এনসিপি কীভাবে কর্মসূচি পালন করবে, তা বিএনপির শেখানোর দরকার নেই।
সারজিসের দাবি, বিএনপি তাদের কর্মসূচিকে রোডমার্চ বা লং ড্রাইভ বলছে। তার যুক্তি, এটি লং ড্রাইভ হলে বেগম খালেদা জিয়ার কর্মসূচিও তা-ই, আর সেটি লংমার্চ হলে এনসিপিরটিও লংমার্চ।
মার্চ টু ডেমোক্রেসি কর্মসূচির সময় একটি বালুর ট্রাকেই বিএনপির লংমার্চ থেমে গিয়েছিল এবং দলটি সেই ট্রাকও সরাতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। বিরোধী দল হিসেবে ব্যর্থ একটি দলের উপদেশে এনসিপির কর্মপন্থা ঠিক হবে না বলেও মন্তব্য করেন সারজিস।
জেলা আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু এবং যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার।






