ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মী মেঘমল্লার বসু এখন শঙ্কামুক্ত আছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডাকসুর (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এ তথ্য নিশ্চিত করেন।

এস এম ফরহাদ জানান, ফেসবুকে মেঘমল্লারের একটি পোস্ট দেখে তারা খোঁজ শুরু করেন এবং পরে সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে তাকে অচেতন অবস্থায় পান। তাকে প্রথমে নেওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে তার জরুরি চিকিৎসা হয়।

এর আগে এক ফেসবুক পোস্টে মেঘমল্লার গভীর বিষাদ, হতাশা ও ব্যক্তিগত অপরাধবোধের কথা জানিয়ে স্বজন ও সহযোদ্ধাদের উদ্দেশে বার্তা দেন।