ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার কড়া নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফেসবুকের ভেরিফায়েড পেজে দেওয়া পোস্টে তিনি বাঁধনকে জুলাইয়ের সহযোদ্ধা উল্লেখ করে হামলার জন্য ‘আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী’কে দায়ী করেন।
একই পোস্টে তিনি বাংলাদেশ সরকারকে অবিলম্বে ইতালির সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে হামলাকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।






