ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঠাকুরগাঁও-১ আসনে ভোট হবে ২৯ অক্টোবর। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তপশিল ঘোষণা করেন।
তপশিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে, বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৭ অক্টোবর পর্যন্ত, আর প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর।






