ছাত্রদলের রাকিব-নাছির নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির মেয়াদ ফুরিয়েছে। নতুন কমিটিতে জায়গা পেতে তৎপর হয়েছেন পদপ্রত্যাশীরা।

এর মধ্যেই ১১ সেপ্টেম্বর তারিখ দেওয়া বিএনপির একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যাতে দলের সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের স্বাক্ষর ছিল। এতে সভাপতি পদে আমানউল্লাহ আমান ও সাধারণ সম্পাদক পদে মমিনুল ইসলাম জিসানের নাম রেখে ছাত্রদলের পাঁচ সদস্যের কেন্দ্রীয় কমিটি দেখানো হয়। ঢাবি শাখার পাঁচ সদস্যের কমিটিতে সভাপতি আবিদুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক শেখ তানভীর বারী হামিমের নাম ছিল।

তবে ছাত্রদলের কেন্দ্রীয় বা ঢাবি শাখার নতুন কোনো কমিটি ঘোষণা করা হয়নি। গণমাধ্যম বা দুই সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে এমন কোনো তথ্য মেলেনি; উল্টো বিএনপি ও ছাত্রদলের পেজ থেকেই বিজ্ঞপ্তিটিকে ভুয়া বলে পোস্ট দেওয়া হয়েছে।