মুহাম্মদ আলী জিন্নাহর ৭৮তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করেছে ইনকিলাব মঞ্চ, যা শহীদ শরীফ ওসমান হাদির প্রতিষ্ঠা করা সংগঠন। সংগঠনটির ফেসবুক পেজে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে জিন্নাহর সাদাকালো একটি ছবিসহ পোস্টটি দেওয়া হয়।

পোস্টে জিন্নাহকে দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা, ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রভাবশালী নেতা এবং পাকিস্তান রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টাদের একজন হিসেবে উল্লেখ করা হয়। বার্তায় লেখা হয়, ‘মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ।’

পাকিস্তান সরকারের তথ্য অনুযায়ী, ১৮৭৬ সালের ২৫ ডিসেম্বর করাচিতে জন্ম নেওয়া জিন্নাহ পাকিস্তান প্রতিষ্ঠার পর দেশটির প্রথম গভর্নর জেনারেল হন; তাঁর মৃত্যু হয় ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর।

১৯৪৮ সালের মার্চে ঢাকার রেসকোর্স ময়দান ও কার্জন হলে জিন্নাহ উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করলে ঢাকার ছাত্রসমাজ প্রতিবাদে ফেটে পড়ে। তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিদের সেই ক্ষোভ থেকেই ১৯৫২ সালের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের ভিত তৈরি হয়।

পেজটিতে এমন পোস্ট প্রায়ই দেখা যায়। ৬ দিন আগে সংগঠনটি বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখকেও অশেষ দোয়া ও ভালোবাসায় স্মরণ করেছিল।