এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল চলার সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কাউন্সিল ঘিরে সংগঠনটির নির্বাচন চলছিল।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তাতে এক পক্ষকে অন্য পক্ষের ওপর চড়াও হতে দেখা যায়। জড়িতদের পরিচয় জানা যায়নি; ছাত্রশক্তি নেতা খান তালাত মাহমুদ রাফি দুই পক্ষকে শান্ত করেন।
জানতে চাইলে সংগঠনটির ঢাবি শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফেরদৌস আইয়াম বলেন, বিষয়টি তাঁর ঠিক জানা নেই; হয়তো কোনো ইউনিটের কর্মী।






