বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফর সফল করার লক্ষ্যে পরিচিতি ও কর্মিসভা করেছে যুক্তরাষ্ট্র যুবদল। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলের এ সভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
যুবদল নেতা জাকির চৌধুরীর সভাপতিত্বে সভাটি হয়, তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি আবু সাঈদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন, আব্দুল লতিফ সম্রাট ও জিল্লুর রহমান জিল্লু।
যুক্তরাষ্ট্রে বিএনপির সব স্তরের নেতাকর্মীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দিতে নিউইয়র্কের হিলটন ও শেরাটন হোটেলসহ কয়েকটি স্থান পরিদর্শন ও প্রয়োজনীয় আলোচনা শেষ হয়েছে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাতে জানানো হয়েছে, সবার সম্মিলিত সিদ্ধান্ত, ব্যয়সংকোচ ও পূর্ণ স্বচ্ছতা মেনে সংবর্ধনার স্থান ও সময়সূচি চূড়ান্ত করে কার্যালয়ই আনুষ্ঠানিক ঘোষণা দেবে।






