আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক এমপি মাহফুজুর রহমান মিতাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তিনি চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য ছিলেন।

ডিবির গুলশান বিভাগের উপকমিশনার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জানান, গোপন খবরের ভিত্তিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে গুলশান-২-এর ৪৩ নম্বর সড়কের ২৯ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে ধরা হয়। তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, আইনি প্রক্রিয়া চলছে।

ডিবির তথ্য অনুযায়ী, সন্দ্বীপ থানায় দায়ের হওয়া একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মিতা।