জুলাই-আগস্টের আন্দোলন, তাঁর ভাষায় ১৭ বছরের গণহত্যা এবং সিলেটের ইলিয়াস আলীসহ রাজনৈতিক নেতাকর্মীদের গুম-খুনের দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হয়ে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা ও মহানগর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভপূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি।

মুন্নার অভিযোগ, শেখ হাসিনার ফ্যাসিস্ট বাহিনীর দোসররা পরিকল্পিতভাবে সন্ত্রাস চালিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের উন্নয়নকাজ ব্যাহত করতে এবং বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে নানা তৎপরতা চালাচ্ছে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো চক্রান্ত রুখতে তিন সংগঠনের নেতাকর্মীরা তৈরি আছেন বলেও জানান তিনি।

৭১ ও ২৪-এর পরাজিত শত্রুরা দেশের মঙ্গল চায় না মন্তব্য করে যুবদল সভাপতি দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে তারেক রহমানের সরকারকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশ শেষে মুন্নার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক ঘুরে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।