১১ দল বিদেশি এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কর্মসূচি দিচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের মুখোমুখি হন প্রতিমন্ত্রী। আবু সাঈদের বাড়ি ও কবরের সৌন্দর্য বাড়াতে এক কোটি টাকা দেবেন বলেও সেখানে জানান তিনি।

তার দাবি, বেহেশতের কথা বলে একটি দল ভোট নিয়েছে, কিন্তু ইমাম, মুয়াজ্জিন, ধর্মীয় শিক্ষক কিংবা মসজিদ ও মাদরাসার কথা ভেবেছেন তারেক রহমান। সরকারের ভালো উদ্যোগে সমর্থন না দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

জিয়ারতের সময় রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন এবং সরকারি কর্মকর্তারা সেখানে ছিলেন।