জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার সুযোগ কাউকেই দেওয়া হবে না। সরকার শক্ত অবস্থানে আছে, একে দুর্বল ভাবার কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ওলামা দলের নেতাকর্মীদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

নূরুল ইসলাম মনি বলেন, যে দেশে হাদির খুনি আশ্রয় পেয়েছে, তারা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক করতে চাইছে। অস্থিরতা ঠেকাতে সরকার সজাগ আছে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলে জানান তিনি।

সংবিধান সংশোধন প্রসঙ্গে চিফ হুইপ জানান, এ নিয়ে সব পক্ষের সঙ্গে বৈঠক চলছে এবং আলোচনা করেই সিদ্ধান্ত হবে।

ধর্মীয় নেতাদের প্রসঙ্গে তিনি জানান, খতিব ও পুরোহিতদের জন্য ভাতা চালু করেছে সরকার, আর তাদের মূল্যবোধ এগিয়ে নিতে কাজ করছে বিএনপি।