মেয়াদ শেষ হওয়ায় যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার কমিটি ভেঙে দেওয়া হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানান যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা মিনহাজুল ইসলাম ভূইয়া।
এতে বলা হয়, সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক পদে থাকা মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি সিদ্ধান্তটি কার্যকর করেছেন।






