চাঁদা না দেওয়ায় ফুটপাতে এক দরিদ্র বৃদ্ধের ঝালমুড়ির দোকান ভেঙে দেওয়া হয়েছে—এমন দাবিতে একটি ছবি সম্প্রতি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যাচাই করে দেখা গেছে, দাবিটি সত্য নয়; সঙ্গে জুড়ে দেওয়া ছবিটিও বাস্তব নয়, সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো।
এমন ঘটনা সত্যিই ঘটে থাকলে এর প্রকৃত ছবি বা ভিডিও পাওয়া যেত, সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হতো। কিন্তু খোঁজ করে এ বিষয়ে কোনো ছবি, ভিডিও বা প্রতিবেদনের সন্ধান মেলেনি।
পরে ওপেনএআইয়ের সহায়তায় ছবিটি পরীক্ষা করলে দেখা যায়, সেটি ওপেনএআই দিয়েই তৈরি। অর্থাৎ চাঁদার জন্য ঝালমুড়ির দোকান ভাঙচুরের গল্পটি ভুয়া, আর তার সঙ্গে ছড়ানো ছবিটি এআই-নির্মিত।






