ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ হয়ে ওঠায় ৪ থেকে ১০ অক্টোবর দেশব্যাপী ‘জনসচেতনতা সপ্তাহ’ পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে দলটির এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ডেঙ্গুতে বহু মানুষ মারা যাচ্ছেন; কেবল জনগণের সচেতনতা ও সহযোগিতাতেই প্রাণঘাতী এই মশাবাহিত রোগ থেকে মানুষকে বাঁচানো সম্ভব। আগামী ৪ অক্টোবর রোববার সকাল ৯টায় মগবাজারের মধুবাগ খেলার মাঠে কর্মসূচির উদ্বোধন করবেন বিরোধীদলীয় নেতা ও দলের আমির ডা. শফিকুর রহমান এমপি।

ডেঙ্গু মোকাবিলায় দেশবাসী, দলের নেতাকর্মী ও সব শ্রেণি-পেশার মানুষকে এক হয়ে কাজ করার আহ্বানও জানিয়েছে জামায়াত।