দু-একটি অঘটনের জেরে আলেম সমাজ ও মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে অপরাধীর কাঠগড়ায় তোলা হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (৩ অক্টোবর) সকালে কাকরাইলের আইডিইবি ভবনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিসিনের আয়োজনে জাতীয় মুফাসসির সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
জামায়াত আমির বলেন, কওমি বা আলিয়া মাদ্রাসায় কোনো ত্রুটি থাকলে কলেজ-বিশ্ববিদ্যালয়ে আরও বেশি আছে—এমন তুলনা টানা যাবে না। তাঁর যুক্তি, কলেজ-বিশ্ববিদ্যালয় ইসলামের নামে চলে না, কিন্তু মাদ্রাসার মূল ভিত্তি ইসলাম, তাই এখানে স্বচ্ছতা থাকতে হবে এবং এর তুলনা হবে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষকতায় চলা মসজিদে নববীর মাদ্রাসার সঙ্গে।
আলেমদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সাদা কাপড়ে বেশি দাগ লাগে। তাই আমাদের সতর্ক হতে হবে।’






