মাত্র ছয়টি আসন নিয়ে যারা সরকার পতনের হুমকি দিচ্ছে, সেই দলের মানসিকতা বদলানো দরকার বলে মন্তব্য করেছেন সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। মাত্র পাঁচ-ছয় মাস বয়সী সরকারকে হটাতে বিরোধী দলের লংমার্চকে তিনি হঠকারী সিদ্ধান্ত বলে বর্ণনা করেন।
বাংলাদেশ থাইরয়েড সোসাইটির একটি অনুষ্ঠানে ৯ অক্টোবর শুক্রবার সকালে এসব কথা বলেন তিনি।
গত ১৭ বছরে মানুষ ভয়ে ফোনেও মুখ খুলতে সাহস পেত না, এখন নির্ভয়ে কথা বলছে—এমন মন্তব্যও করেন চিফ হুইপ।
স্বাস্থ্য খাতে আগের যেকোনো সরকারের চেয়ে বেশি গুরুত্ব দেওয়ার দাবি করে তিনি জানান, এ খাতের বরাদ্দ দ্বিগুণ হয়েছে; গত দুই বছর হামের টিকা না দেওয়ার মাশুল এখন গুনতে হচ্ছে বর্তমান সরকারকে।
ঢাকায় রিকশার বেপরোয়া চলাচল চরমে পৌঁছেছে বলে উদ্বেগ জানান নূরুল ইসলাম মনি; কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরাই এখন রিকশাচালকের বেশে হাজির বলে দাবি তাঁর।






