ফ্যামিলি কার্ডের লোভে বিয়ের মতো ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সজাগ থাকতে বলেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের এমপি সরোয়ার আলমগীর। শনিবার (১০ অক্টোবর) ফ্যামিলি কার্ডের মাঠকর্মী ও সুপারভাইজারদের নিয়ে ফটিকছড়ি উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মশালা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
সরোয়ার আলমগীর বলেন, একটি গোষ্ঠীর লোকজন ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে বিয়ে করেছিল; ভবিষ্যতে এমনটা যাতে না হয়, সেদিকে নজর রাখতে হবে।
তাঁর ভাষ্য, ৩১ দফার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশ গড়ার কাজ করছে এবং অসহায় সব পরিবারকেই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে সবার সহযোগিতাও চান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিম সভাপতিত্ব করেন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আচার্য্য।






