বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় একটি রহস্যময় পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, ‘চোরের মন পুলিশ-পুলিশ। সাধু সাবধান।’
কার উদ্দেশে বা কী কারণে এ বার্তা, তা ব্যাখ্যা করেননি জামায়াত আমির। এতে রাজনৈতিক অঙ্গন ও নেটিজেনদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে; পোস্টের মন্তব্যঘরে প্রতিক্রিয়া জানাচ্ছেন তার অনুসারী ও সাধারণ ব্যবহারকারীরা।






