মারা গেছেন বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছিলেন; সেখানেই মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে তাঁর জীবনাবসান হয়।

ঢাকা-৪ ও ৫ (যাত্রাবাড়ী) আসনে সংসদ সদস্য ছিলেন সালাহউদ্দিন আহমেদ। বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে তানভীর আহমেদ রবিন, যিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব।

ফেসবুকে দেওয়া এক পোস্টে রবিন লেখেন, ‘আমার আব্বু আর নেই।’ বাবার আত্মার শান্তির জন্য সবার দোয়া চেয়ে তিনি জানান, বুধবার (১৪ অক্টোবর) জোহরের নামাজের পর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে জানাজা হবে।