প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের গুঞ্জন ও বিএনপি নেতাকর্মীদের প্রতিক্রিয়া নিয়ে রোববার (১৮ অক্টোবর) ফেসবুকে লিখেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাতের দাবি, এতে ইশরাক নিজের দলে ঘাপটি মেরে থাকা সেই সঙ্গীদের চিনতে পেরেছেন, যারা খবরটিতে উল্লাস করেছেন।

পোস্টে হাসনাত লেখেন, বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপাকে পড়েছেন। শনিবার তাদের ইশরাকের কাজের প্রশংসা করতে হয়েছে, রোববার আবার প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের; সে লেখা শেষ না হতেই জানা গেল, পদত্যাগের সিদ্ধান্তের খবরটি ভুয়া। এখন তাদের লিখতে হবে, প্রধানমন্ত্রী পদত্যাগ করতে না বলায় কেন ভালো হলো।

পোস্টের শেষ অংশে হাসনাত মন্তব্য করেন, ইশরাকের এখন পূর্ণমন্ত্রী পার্থের পদত্যাগ দাবি করা উচিত। সেই সঙ্গে ‘মিডিয়া ক্যু’র নেপথ্যে তার কোনো ভূমিকা আছে কি না, তা-ও খতিয়ে দেখার পরামর্শ দেন তিনি।