প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন মন্তব্য করেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না। ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কালীবাড়ী মন্দিরে মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁনের ভাষ্য, অন্যায় ও গণহত্যা চালানোর পর আওয়ামী লীগের দেশে ফিরে রাজনীতি করার আর সুযোগ নেই; ৫ আগস্ট মানুষ যাদের বিদায় দিয়েছে, তাদের আর কখনো স্বাগত জানানো হবে না।
শেখ হাসিনার দেশে ফেরার কথা পাগলেও বিশ্বাস করবে না বলে মন্তব্য করেন রাশেদ খাঁন। এ সময় বিএনপির উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনিসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।






