সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়ে শনিবার (২৪ অক্টোবর) নবম বৈঠকে বসে সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটি; সংসদ ভবনের কেবিনেট কক্ষে সকাল ১১টায় এটি শুরু হয়। আগের ৮টি বৈঠক হয়েছে শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠন ও ব্যক্তিদের সঙ্গে।
১৭ সদস্যের কমিটিতে বিরোধী দলের ৫ সংসদ সদস্যের জন্য আসন থাকলেও তারা এখনো কোনো বৈঠকে আসেননি। কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ বলেছেন, তাদের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে।






