রাশিয়ার উফা শহরে থাকা বাংলাদেশি শিক্ষার্থীরা আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের ইতিহাস ও মাতৃভাষা বাংলার গুরুত্ব নিয়ে কথা বলেন। উফা স্টেট টেকনলজিক্যাল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আলসাদুল ইসলাম সাদ বলেন, ভাষার জন্য প্রাণ দেওয়া শহীদদের আত্মত্যাগ বাঙালির গর্ব, আর সেই ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সবার দায়িত্ব।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, প্রবাসে থাকলেও দেশের ঐতিহ্য-সংস্কৃতি টিকিয়ে রাখতে সবার একসঙ্গে কাজ করা দরকার। ভবিষ্যতে ভাষা দিবসসহ বিভিন্ন জাতীয় দিবস আরও বড় পরিসরে পালনের আশা প্রকাশ করেন তাঁরা।