
শিক্ষা ও স্বাস্থ্য
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯ জন
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৯ জন রোগী। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৮ নভেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩০ জনে এবং মোট আক্রান্ত বা ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ৭০৮ জনে।
প্রবাসী ভাই · ২৮ নভেম্বর, ২০২৬

