বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তাঁকে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন একাডেমির রেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, আজ সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর পদটি সচিব পদমর্যাদার।

একই সঙ্গে একাডেমির রেক্টর ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমকে বদলি করে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। কমিশনের সদস্য পদও সচিব পদমর্যাদার।

Source: জাগো নিউজ২৪