মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করেছে সরকার। গতকাল সোমবার (২৬ অক্টোবর) এ পরিবর্তনের প্রজ্ঞাপন জারি করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, এরপর তা গেজেটে প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে। তবে এর ইংরেজি নাম ‘Ministry of Women and Children Affairs’ অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ বাংলা নামে ‘মহিলা’ শব্দের বদলে ‘নারী’ শব্দ যুক্ত হলো।
এর আগে গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রণালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৮৯ সালের ৯ নভেম্বর, ‘মহিলা বিষয়ক মন্ত্রণালয়’ নামে। এরপর ১৯৯৪ সালের ৫ মে এর নাম পরিবর্তন করে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়। সর্বশেষ এই পরিবর্তনের মধ্য দিয়ে মন্ত্রণালয়ের নাম থেকে ‘মহিলা’ শব্দটি বাদ পড়ল এবং বাংলা নামে ‘নারী’ শব্দটি যুক্ত হলো।
Source: জাগো নিউজ২৪






