মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আসিফ ইসলাম খানকে (৩৮) পাঁচ গ্রাম হেরোইনসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ঘিওরের নালী ইউনিয়নের উভাজানী এলাকায় বাড়ির সামনে অবস্থিত নিজের দোকান থেকে তাঁকে আটক করা হয়।
আটক আসিফ ইসলাম একই ইউনিয়নের উভাজানী গ্রামের পাশা খানের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, যুবদল নেতা আসিফ ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার করে আসছিলেন।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসিফ ইসলাম খানকে হেরোইনসহ আটক করা হয়েছে। তিনি উল্লেখ করেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু জানান, যুবদলের ব্যানার ব্যবহার করে কোনো ধরনের অপকর্মের সুযোগ নেই। তিনি বলেন, ‘কোনো ব্যক্তির দায় দল বহন করবে না।’ তাঁর অবস্থান হলো, যাঁরা অপকর্মের সঙ্গে জড়িত থাকবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
Source: জাগো নিউজ২৪






