রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সাবেক গণভবন প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি জানান, রাত ১১টার পর একটি রিকশায় করে ঘটনাস্থলে আসে দুর্বৃত্তরা। এরপর জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়। ডিসি আরও জানান, এ ঘটনায় কেউ আহত হননি।

এর আগে গত ১৪ অক্টোবর শেরেবাংলা নগরে জুলাই জাদুঘরের ১ নম্বর গেটের সামনে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা ডিসপোজাল ইউনিট ওই অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেয়।

সে ঘটনায় মো. শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হন। তাঁর শরীরে স্প্লিন্টার আঘাত করে।

Source: জাগো নিউজ২৪