রেলপথ খাতের চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা, অগ্রগতি এবং সার্বিক কাজের সমন্বয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের নভেম্বর মাসের এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
এছাড়া বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এবং রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় রেলপথ খাতের চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও অগ্রগতিসহ সার্বিক কার্যক্রমের সমন্বয় নিয়ে আলোচনা হয়।
তথ্যসূত্র: জাগো নিউজ।
Source: জাগো নিউজ২৪






