তিনদিনের তুরস্ক সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে ঢাকায় ফিরছেন। বৃহস্পতিবার তুরস্কের স্থানীয় সময় রাত ৮টার দিকে তাঁর ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দর ছেড়ে যায়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ জানান, ওই ফ্লাইটটি শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

Source: জাগো নিউজ২৪