রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা ব্যাটালিয়নের (এসপিবিএন) একটি অকেজো গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ ভোর সাড়ে ৪টার দিকে বসিলা সড়কের এসআরবি-২ সদর দপ্তরের পাশে এসপিবিএনের ওয়ার্কশপের সামনে এ ঘটনা ঘটে।

ওসি মো. আব্দুল হালিম বলেন, এসপিবিএনের দুটি অকেজো গাড়ি তাদের ওয়ার্কশপের সামনে ছিল। দুর্বৃত্তরা সেগুলোর একটি গাড়িতে আগুন দেয়। এই ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

তথ্যসূত্র: জাগো নিউজ ন্যাশনাল।

Source: জাগো নিউজ২৪