সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য, মাছ, মাংস, শাকসবজি ও ফলমূলের বিশেষ মূল্যছাড় দিয়েছে ডেইলি শপিং। একইসঙ্গে শীত মৌসুম উপলক্ষে কমফোর্টার, রান্নার সরঞ্জাম ও বিভিন্ন গৃহস্থালি পণ্যে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে সুপারশপ স্বপ্ন।

ডেইলি শপিংয়ের শুক্রবার ও শনিবারের মূল্যতালিকা অনুযায়ী, দেশি পেঁয়াজের কেজি ৪৪ টাকা, নতুন ডায়মন্ড আলু ১৯ টাকা, দেশি গাজর ৭৯ টাকা, পটোল ৫৫ টাকা, শসা ৪২ টাকা, মুলা ২৯ টাকা এবং ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ২৯ টাকায় বিক্রি হচ্ছে। ফলমূলের মধ্যে মাল্টার কেজি ২৫৯ টাকা, ফুজি আপেল ৩৩৯ টাকা, ভারতীয় কমলা ২৮৯ টাকা, নাশপাতি ২৯৯ টাকা, পেয়ারা ৯২ টাকা, দেশি পেঁপে ৬৯ টাকা এবং ড্রাগন ফল ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, প্রতি পিস কলা ১০ টাকা ও আনারস ৫৫ টাকায় পাওয়া যাচ্ছে।

মাছের বাজারেও রয়েছে বিভিন্ন ধরনের বিশেষ দাম। এক থেকে দেড় কেজি ওজনের রুই মাছের কেজি ২৭৯ টাকা, দুই থেকে তিন কেজি ওজনের রুই ৩৯৯ টাকা, একই ওজনের কাতলা ৩১৯ টাকা এবং চার থেকে পাঁচ কেজি ওজনের রুই ৫৭৯ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া ১৭৯ টাকা, পাঙাশ ১৯৯ টাকা, পাবদা ৩৪৯ টাকা, কাচকি মাছ ৫০০ গ্রাম ২২৫ টাকা এবং দেশি চিংড়ি ২৫০ গ্রাম ১৮৯ টাকায় পাওয়া যাচ্ছে। অন্য মাছের মধ্যে কোরাল প্রতি কেজি ৭৪৯ টাকা, রূপচাঁদা ১ হাজার ৪৯ টাকা, গলদা চিংড়ি ৭৯৯ টাকা, বোয়াল ৭৭০ টাকা, গুলশা ৭৭৯ টাকা এবং আমদানি করা আইড় মাছ ৯৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ৩০০ গ্রামের বেশি ওজনের ইলিশ প্রতিটি ৪২৫ টাকায় বিক্রি হচ্ছে।

মাংসের মধ্যে ব্রয়লার মুরগি প্রতি কেজি ২৯৫ টাকা, সোনালিকা মুরগি ২৯৯ টাকা, মুরগির কলিজা ও গিলা ১৬৯ টাকা এবং বেইজিং হাঁস ৪৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। হাঁসের মাংসের কেজি ৭২০ টাকা। ডিম প্রতিটি ১০ টাকা ৯৩ পয়সা দরে বিক্রি হচ্ছে। তবে, সর্বনিম্ন ডিম কিনতে হবে ৩০টি। ডেইলি শপিংয়ের প্রিমিয়াম খাসির মাংসের কেজি ১ হাজার ১২৯ টাকা। প্রিমিয়াম গরুর মাংসের কেজি ঢাকা ও কুমিল্লায় ৭৯৯ টাকা এবং সাভার, টোলারবাগ ও শেখেরটেক-১২ এলাকায় ৮২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

চাল ও ডালের মধ্যে মসুর ডাল প্রতি কেজি ৯৪ টাকা, বিআর-২৮ চাল ৫৬ টাকা, মিনিকেট স্ট্যান্ডার্ড চাল ৬৬ টাকা এবং প্রিমিয়াম গোটা বুটের ডাল ১২৫ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে, স্বপ্নের ‘উইন্টার কমফোর্ট, শপ্ন সেভিংস’ অফারে নির্বাচিত পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। পানির বোতল ও মেলামাইন প্লেটে ৫০ শতাংশ এবং এসেনশিয়াল ফ্রাই প্যান, কুকমেট ফ্রাই প্যান ও এসেনশিয়াল কড়াইয়ে ২০ শতাংশ ছাড় রয়েছে।

স্বপ্নের অফার তালিকা অনুযায়ী, চায়না কুইন্ট প্রিমিয়াম ১ হাজার ৮০০ টাকা ও স্ট্যান্ডার্ড ১ হাজার ৩৫০ টাকা, এলইডি লাইট ৩৯৯ টাকা, রাইস কুকার ২ হাজার ১৫০ টাকা, ব্যাচেলর কমফোর্টার ৮৫০ টাকা, নোয়া ব্লেন্ডার ১ হাজার ৪২৫ টাকা এবং ইলেকট্রিক কেটলি ৬৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া, কমফি/প্রিমিয়াম কমফোর্টারও বিশেষ দামে বিক্রির করছে স্বপ্ন।

শীতকালীন এই অফার আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।

Source: জাগো নিউজ২৪