ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আহত হয়েছেন চার বাংলাদেশি। রোববার (১ মার্চ) ফেসবুক পোস্টে বিষয়টি জানান ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ডিজি) গোলাম সরওয়ার ভুঁইয়া।

তার পোস্ট অনুযায়ী, আহত আমিনুল ইসলামের হাঁটুতে গুরুতর জখম হয়েছে; তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামে। অন্য তিনজন আহত হয়েছেন কাচের টুকরোয়।

আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর রয়েছে বলে জানা গেছে।